1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাজুকাঠি এলাকার এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্কুল-মাদ্রসারা শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, দারুল কুরআন নুরিয়া মাদ্রাসার শিক্ষক মো. পারভেজ সরদার, মাওলানা মাহাবুব হোসেন, মো. হাফেজ শেখ, দূর্গাপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ হালদার, সহকারী শিক্ষক কল্যান বাবু, দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক রুপি বেগম, মাধুরিমা খন্দকার প্রমুখ।মানববন্ধনে নির্যাচিত মাদ্রাসা ছাত্রীর মা বলেন, গত রবিবার ( ২০ এপ্রিল) আমাদের এক আত্মীয় মারা গেলে আমরা সেখানে যাই। এই সুযোগে এলাকার মো. খোকন সরদার আমার মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষন করে। আমি এর সর্বোচ্চ বিচাই চাই।এসময় বক্তারা অভিযোগ করে বলেন, খোকন সরদার অত্যন্ত দু:শ্চরিত্র লোক। সে তার নাতনীকে ধর্ষন করেছে। এর আগে সে একাধিক নারীকে উত্তপ্ত ও বিরক্ত করেছে। তারা আরো জানায়, সে একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। তারা ধর্ষনকারীর ফাঁসি দাবী করেন। মানববন্ধনে নির্যাতিত মাদ্রাসা ছাত্রীর স্বজন, স্থানীয় নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসা, দূর্গাপুর ইউনিয়ন বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ও দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযুক্ত মো. খোকন সরদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓