1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায়

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক শব্দ দূষণ সচেতনতা দিবস উপলক্ষে পিরোজপুর – বরিশাল মহাসড়কের চৌরাস্তা এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কাউখালী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে মহাসড়কে চলাচলকারী বাস ও ট্রাকসহ ৭টি যানবাহনের ড্রাইভারকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী প্রসিকিউশন প্রদান করেন। এসময় শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, হাইড্রোলিক হর্ন এক নীরব ঘাতক। এ হর্নের কারণে ড্রাইভারের নিজেরই শ্রবণ ক্ষমতা ১০ বছরে অর্ধেক হয়ে যায়। এ হাইড্রোলিক হর্নে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু ও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের অসুস্থ রোগীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অভিযান চলাকালে কাউখালী থানা পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓