1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ককে অব্যহতি

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহম্মেদ সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যহতি দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।রবিবার (৪ মে) পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. আবু নাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইমরান আহম্মেদ সজিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যহতি করা হলো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের ০১ নং যুগ্ম-আহব্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে আহব্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।রবিবার (৪ মে) এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি।পিরোজপুর জেলা ছাত্রদের সভাপতি হাসান আল মামুন বলেন, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহমেদ সজীবকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓