1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পিরোজপুরের কর্মবিরতি

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিবেদক:

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন সচিবালয় করতঃ অধস্থন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদের কে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম – ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম – ১২তম গ্রেড ভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখা। সোমবার (৫ মে) সকালে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের সামনে সকাল সাড়ে নটা হইতে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। এ সময় দূর দূরান্ত থেকে আসা বিচার প্রত্যাশীরা দুর্ভোগের সম্মুখীন হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মাসুদ খান, সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম, সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু, ও মো: মাইনুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓