1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গজারিয়া ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আহত ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন গুরুতর আহত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গভীর রাতে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।আহতরা হলেন, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর গ্রামের জিতু প্রধানের ছেলে নাঈম প্রধান (১৭) ও বাউশিয়া ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের আহমদ আলীর ছেলে সোহেল রানা (২৬)।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বালুচর গ্রামের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার ফন্দি করে সোহেল রানা এবং নাঈম প্রধান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার গভীর রাতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। এ সময় বৈদ্যুতিক তার থেকে তেরি হওয়া স্পার্কে তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় আহত নাঈমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপরজন সোহেল রানাকে সোমবার দুপুরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।বিষয়টি সম্পর্কে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন প্রধান বলেন, ‘এর আগেও এ ধরনের কাজ করে এরা দুজন ধরা পড়েছিল। সেবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করেছিলেন।বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে মাসুদ রানা নামে এক জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বাম পাশের বেশ কিছুটা অংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে ঢাকা পাঠিয়ে দিয়েছি।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓