1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় “জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার বিভিন্ন ক্যাটাগরিতে সফলতার জন্য শ্রেষ্ঠ ছাত্র/ছাত্রী, শিক্ষক এবং প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ নেওয়াজ বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং সহকারী শিক্ষা অফিসারগণ, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পশ্চিম মাড়াদেওড়া প্রাইমারি স্কুলের শিক্ষক আয়েশা খাতুন। এছাড়াও, জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফুলপুরের বিলাসাটি স্কুলের ফিরোজ আলম। জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এবং অন্যান্য অতিথিবৃন্দ সফল শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেন। বক্তারা প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓