1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাস্তার সলিং কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধিঃ

ফুলপুর উপজেলার আলোকদী গ্রামে ২০৬ মিটার দৈর্ঘ্যের একটি রাস্তার ইটের সলিং কাজ চলমান রয়েছে। রাস্তা নির্মাণের এ কাজটি শুরু হয়েছে জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের বাড়ি থেকে শুরু করে আব্দুল মন্নানের বাড়ির গোরস্থান পর্যন্ত। মঙ্গলবার এই কাজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। তিনি ইটের গুণগত মান পরীক্ষা করেন এবং নির্ধারিত পরিমাণ অনুযায়ী কাজ হচ্ছে কি না তা মেপে দেখেন। কাজের মান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। স্থানীয়রা জানান, কাজ ভালোভাবে সম্পন্ন হচ্ছে এবং এতে তারা সন্তুষ্ট।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও ফুলপুর ইউনিয়নের প্রশাসক ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সহ-সভাপতি ক্বারী সুলতান আহাম্মাদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সচিব আব্দুস সাত্তার, ইউপি সদস্য আনোয়ার হোসেন এবং সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সোহেল মিয়া।উপজেলা প্রশাসনের এই তদারকি ও স্থানীয়দের ইতিবাচক মতামতকে ঘিরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓