1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

গজারিয়ায় ১০ মামলার আসামি সন্ত্রাসী সৈকত গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও ১০ মামলার আসামি সৈকতকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকায় শফিক মিয়ার হোন্ডা সার্ভিসিং দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।গজারিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সৈকত (২৫) হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, অস্ত্রধারণসহ বিভিন্ন অপরাধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৩ থেকে ৪টি মামলা গজারিয়া থানায় তদন্তাধীন এবং বাকি মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, সৈকত ইমামপুর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী লালু বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য। ওই বাহিনী হোগলাকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড দমনে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে এবং সফলভাবে সৈকতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।পুলিশ জানিয়েছে, এই গ্রেপ্তারের মাধ্যমে ইমামপুর ইউনিয়নে সন্ত্রাস ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓