1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

ইন্দুরকানীতে ১০ লাখ রেনু পোনা জব্দ, ১ জনকে কারাদন্ড

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে ২০ লাখ টাকা মূল্যের ১০ লাখ চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। শনিবার (১৭ মে) সকালে পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই সমিরন হালদারের নেৃতত্বে একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাটা এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির ১০ লাখ রেনুপোনা জব্দ করেন এবং পোনাবহনকারী ২১টি মোটরসাইকেল আটক করেন।

জানাযায়, শনিবার সকালে ৮৮টি ড্রামে ভরে রেনুপোনাগুলো বরগুনা জেলার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাচ্ছিলো। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম (অঃ দাঃ) এর উপস্থিতিতে রেনুপোনা ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আলী আজিম খানের ছেলে মোঃ সেলিম খান (৪৮) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন। পরে জব্দকৃত রেনুপোনাগুলো কচাঁ নদীতে অবমুক্ত করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার জানান, অবৈধ ভাবে বিক্রির উদ্দেশ্যে রেনুপোনা বহন করার অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত রেনুপোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓