1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবির উদ্যোগে বীচ ক্লিনিং কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউট অব মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফির (আইএমএফও) উদ্যোগে এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগিতায় বীচ ক্লিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ মে) বিকেল ৪টায় কুয়াকাটা সমুদ্রসৈকতে উক্ত কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্লাস্টিক, পলিথিন, মাছ ধরার পরিত্যক্ত জাল, কঠিন বর্জ্য পদার্থ পরিষ্কার করেন। ইনস্টিটিউট অব মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফি (আইএমএফও) পবিপ্রবির একটি গবেষণা প্রতিষ্ঠান, যাদের কাজ পাঠদানের পাশাপাশি দেশের সমুদ্রসম্পদ, জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় গবেষণা ও সামাজিক উদ্যোগ গ্রহণ। 

বীচ ক্লিনিং কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় পরিচালকসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, সমুদ্র সৈকত পরিষ্কার এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। ইনস্টিটিউট অব মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফি তাদের যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই কর্মসূচি গ্রহণ করেছে, তা আমাদের বিশ্ববিদ্যালয়ের সীমানা পেরিয়ে দেশের উপকূলীয় ভাবনায় আলোকপাত করবে। শিক্ষার্থীদের হাতে যখন পরিবেশ রক্ষার ঝুড়ি, তখন আমরা নিশ্চিত হতে পারি নিরাপদ ভবিষ্যতের জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓