1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগর উপজেলাধীন ২ নম্বর পত্তাশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) পত্তাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ কবির হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ রুহুল আমিন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।সম্মেলনটি উদ্বোধন করেন জিয়ানগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।”সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করছেন নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓