1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

পিরোজপুরে সাব-রেজিস্টার অফিসে ঘুষ বন্ধের দাবিতে কৃষক দলের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা সাব-রেজিস্টার অফিসে জমি রেজিষ্ট্রেশনের সময় ঘুষ দাবির অভিযোগের প্রতিবাদে এবং দুর্নীতির অবসানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা কৃষক দল।রবিবার (২৫ মে) সকালে শহরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষকদলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন, পিরোজপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিত রশিদ বাপ্পি, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ এবং সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।বক্তারা বলেন, জমি রেজিস্ট্রেশনের মত গুরুত্বপূর্ণ কাজে ঘুষ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তর হওয়া সত্ত্বেও সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। তারা অবিলম্বে এই ঘুষ বাণিজ্য বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের আহ্বান জানান।এ সময় বক্তারা আরও জানান, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓