1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া এসিল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরিফের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতির ও অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় লোকজন।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অভিযুক্ত কর্মকর্তার ২৪ ঘন্টার মধ্যে অপসারণ দাবি করেন তারা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম, হয়রানি এবং ঘুষ বাণিজ্য করে আসছেন। ভূমি অফিসের সেবাগ্রহীতারা প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন। মানববন্ধনে তারা আরো বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ এসিল্যান্ড মামুন শরিফের অপসারণ করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।এদিকে অভিযোগের বিষয়ে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে দিয়ে সেটা আমার বলে দাবি করা হচ্ছে, আপনার একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটি আমার কন্ঠ নয়।অবৈধ বালুমহাল পরিচালনাকারীদের বিরুদ্ধে আমি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করায় তারা আমার বিরুদ্ধে লেগেছে। আমি সবাইকে বলব আপনারা অপপ্রচার এবং গুজবে কান দিবেন না।উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি আইডি থেকে একটি ভয়েস রেকর্ড ও ব্যাংকে টাকা জমা দেওয়ার কয়েকটি রশিদ ছড়িয়ে দেওয়া হয়। ভয়েস রেকর্ডটির গজারিয়া উপজেলার এসিল্যান্ড মোঃ মামুন শরীফ ও তাকে চাঁদা প্রদান করা এক ব্যক্তির বলে দাবি করা হয়। এদিকে ভয়েস রেকর্ডটি পর্যালোচনা করে দেখা যায় ব্যাংকে টাকা পাঠানোর বিষয়ে দুজন ব্যক্তি কথা বলছেন। টাকা পাঠানোর রশিদ বাহিরে কিভাবে ফাঁস হলো এ ব্যাপারে একজনের কাছে জানতে চাইছেন আরেকজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓