1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

গজারিয়া জোরপূর্বক জমির উপর দিয়ে রাস্তা নির্মানে থানায় অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডে উত্তরশাহাপুর গ্রামে ব্যক্তিমালিকানা জমিতে জোরপূর্ক মাটিকেটে রাস্তা নির্মানে অভিযোগ পাওয়া যায়। জানা যায়,টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৬ নং ওয়ার্ড মেম্বার মুসার বিরুদ্ধে।সরেজমিনে দেখা যায় জমির উপর দিয়ে একটি রাস্তার কাজ চলমান রয়েছে । রাস্তার বিষয়ে জমির মালিক মোঃ ফারুক কাজি, আব্দুল কাদির ও প্রবাসী আমিমুলের স্ত্রী বলেন আমাদের জমির উপর দিয়ে তারা মাটি কেটে রাস্তার কাজ করতেছে।কিন্তু আমরা কিছুই জানিনা।রাস্তা হবে ভালোকথা কিন্তু উভয় পক্ষের লোকজন নিয়ে আলোচনা করে দুই জমি থেকে সমান ভাবে জায়গা নিয়ে রাস্তা করতে আমাদের কোন বাঁধা নেই। কিন্তু তারা নিজেদের ইচ্ছেমতো ফসলি জমিতে মাটি কেটে রাস্তা তৈরী করতেছে। আমরা একাধিক বার বলার পরে-ও তারা জোরপূর্বক রাস্তা করতেছে বিধায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।ভুক্তভোগী ফারুক কাজী বলেন,এখানে বেশির ভাগ জমি আমার সহ আমার আত্মীয় স্বজনদের।চেয়ারম্যান মেম্বার কাজ করুক সমস্যা নেই।তবে আমাদের জমি আমাদের সঙ্গে আলোচনা করে তারা কেনো মাটি ভরাট করবে।আরেক ভুক্তভোগী কাদির জানায়,এখানে কোনো সরকারি খাস জমি নেই,সব ব্যক্তিগত জমি।তাহলে আমাদের জমির উপর দিয়ে রাস্তা আমাদের অবগত করেনি কেনো তারা।যারা কাজ করতেছে তারা আওয়ামী লীগ আমলেও এমন করেছে এখন ও করতেছে।৬নং ওয়ার্ডের মেম্বার মুসা সরকার বলেন, এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে রাস্তা করা হচ্ছে। তাছাড়া ফারুক কাজীর সঙ্গে কথা বলে জমি কেটেছি।আমিমুল এর জমি মেপে কাজ করতে বলেছে আমরা তাই করবো।কাদির এর সঙ্গে ও কথা বলেছি এখন কেনো অভিযোগ করেছে বলতে পারি না।এ বিষয়ে টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি কে একাধিক বার মুঠোফোনে কল দিয়ে ও পাইনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓