1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

মুন্সিগঞ্জে ৫৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করলেন ম্যাজিস্ট্রেট আদালত

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলার ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে বাহিরে নিচ তলায় এসব মাদক ধ্বংস করা হয়।আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।এ সময় গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ফেন্সিডিল দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেট সহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদালতের মালখানার দায়িত্বে থাকা পুলিশের এসআই ইসফাত আরা খানম সহ আদালতের অন্যান্য কর্মচারীরা।এ ব্যাপারে এসআই ইসফাত আরা খানম বলেন, আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলার ৫৫ লক্ষাধিক টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ১০৫ কেজি গাঁজা, ৮৯ বোতল ফেনসিডিল, ২৭ কেন বিয়ার, ১৩ লিটার মদ, ৩ হাজার ৮ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮০ পুরিয়া হেরোইন সহ অন্যান্য আলামত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓