1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে কাউখালীর নিম্নাঞ্চল প্লাবিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

‎উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় পিরোজপুরের কাউখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।পাশাপাশি শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে শুরু হওয়ায় টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার সাধারণ মানুষ।ভারী বৃষ্টিতে কাউখালীর সন্ধ্যা, কচা, কালিগঙ্গা নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হক বলেন, আমাদের দ্বীপ ইউনিয়নের সন্ধ্যা ও কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় হাজারো পরিবারের বসবাস। সাগরে নিম্নচাপ হলেই এ এলাকার মানুষের চিন্তা বাড়ে। রাত থেকে শুরু হওয়ায় বৃষ্টির পানিতে আশপাশ তলিয়ে গেছে। জোয়ারের পানি উঠলে বিপদ হয়ে যাবে।

গান্ডতা গ্রামের সবুজ‎ বলেন, সাগরের নিম্নচাপের প্রভাবে সন্ধ্যা নদীর জোয়ারের পানিতে ও বৃষ্টির কারনে নদীর পাড়ের আশপাশের তলিয়ে গেছে।বৃষ্টির কারনে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।বাইক রাইডার মুহিদুল বলেন, বৃষ্টির কারনে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। বিশেষকরে রাস্তায় পানি থাকায় রিকশা গাড়ি খানাখন্দে পড়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি খাদ্য সহায়তার ব্যবস্থা আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓