1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সনাক পিরোজপুরে এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পরিবেশ ও জীববৈচিত্রের সুরক্ষায় বিশ^ব্যাপী সচেতনতা সৃষ্টি, অধিপরামর্শ কার্যক্রম এবং এ সংক্রান্ত বহুমুখী উদ্যোগকে উৎসাহিত করতে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫। এ উপলক্ষে রবিবার (১ জুন) বেলা ১১টায় শহরের টাউন ক্লাব সড়কে সচেতন নাগরিক কমিটি (সনাক), টি আই বি, পিরোজপুর এর উদ্যোগে এক মানববন্ধন আয়োজন করা হয়। আগামী ২০৪০ সালের মধ্যে সারা বিশ্বে প্লাস্টিক দূষণমুক্ত অঞ্চল হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানানো হয়। এ সময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী প্রতিবছর ৪৩০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয় যার দুই তৃতীয়াংশ একক ব্যবহার প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক) বর্জ্য হিসেবে যত্রতত্র ফেলা হয়। এই বর্জ্য পানি, বায়ু ও মাটিদূষণ সহ পরিবেশও জনস্বাস্থ্যের ক্ষতিসাধন করছে। তাই সনাক-পিরোজপুর‘ প্লাস্টিক দূষণ আর নয়’ প্রতিপাদ্য হিসেবে নিয়ে মানববন্ধন, র‌্যালী, প্লাস্টিক দূষণ বিষয়ক প্রচারিভযান ও স্থানীয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে দিবসটি পালন করছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ্ খান, সনাক সদস্য লুৎফর রহমান, অবসর প্রাপ্ত অধ্যাপক মোঃ শাহ আলম সেখ, খালিদ আবু, মহিউদ্দিন আকন, ইয়েস সদস্য পুজা সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓