1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া সুফলভোগীদের মাঝে প্রাণী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে প্রাণী বিতরণ করা হয়েছে। গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রাণী বিতরণ করা হয়।বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রিগান মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল আরাফাত বিন সিদ্দিক,উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক প্রমুখ। জানা যায়,নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩১৫ জন সুফলভোগী খামারীদের হাঁস মুরগী ছাগল ভেড়া বিতরন করা হয়।যার মধ্যে ১৫১ জন হাঁসখামারীকে ২১টি করে হাঁস,৭২জন মুরগী খামারীকে ২৫টি করে মুরগী, ৪৩জন ভেড়া খামারীকে ৩টা করে ভেড়া ও ৪৯জন ছাগল খামারী ২ টি করে ছাগল পান।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:রিগান মোল্লা জানান,খামারীগন সবাই ২দিনব্যাপী প্রশিক্ষণ পান এবং প্রাণির ঘর বানানোর জন্য ভেড়া,ছাগল খামারীরা ১১০৪০/ও হাঁস, মুরগী খামারীরা ৮৮৩৯/টাকা করে বিকাশে পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓