1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

ঝালকাঠিতে হ্যাডস’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

হিউম্যান একর্ডস ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস) এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় শহরের কৃষ্ণকাঠিস্থ কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করীম। সংগঠনের সভাপতি আব্দুল মান্নান তাওহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মনিরুজ্জামান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী, বিশিষ্ট আলেম এবং ওয়ায়েজিন হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহিম আল হাদি। এসময় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি ইসলামিয়া। সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓