1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিরোজপুরের চলিশায় নিমগাছ রোপণ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা বাজারের ভারানি খালের ধারে নিমগাছ রোপন করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৬ জুলাই) নিমগাছ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা: ফরহাদ হালিম ডোনার।জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন।এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা চলিশা। ১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা বাজার সংলগ্ন খালটি কাটার পর এর উদ্বোধন করতে আসেন। তখন পানির সেচ পাম্প চালাতে গিয়ে আহত হন প্রেসিডেন্ট জিয়াউর। তার হাতে কাটাখাল এর পাশে নিম গাছের চারা রোপন করা হল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓