1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ৬৭নং উত্তর বড় বিড়ালজুরি সত্তার হেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠিত হয়েছে।রবিবার (২১ জুন) সকাল ১০টায় স্কুলের প্রধান শিক্ষক পদ্মা রানী দত্তর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য মোঃ আজম খান-কে সভাপতি এবং সীমাকে সহ-সভাপতি নির্বাচিত করে ১২ সদস্যবিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মা রানী দত্ত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।কমিটির অন্যান্য সদস্য: দাতা সদস্য রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাদাত মোহাম্মদ মুসা খান, অভিভাবক সদস্য (পুরুষ) মোঃ রুবেল, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ শাহারিয়ার, স্কুলের সহকারী শিক্ষক প্রতিনিধি মোঃ জিয়াদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য (পুরুষ) মোঃ নাসির উদ্দীন, অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিমা খান, আসমা বেগম, মোঃ হাসান কবির। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓