1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন যুবলীগ নেতা মোঃ হাফিজুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২২ জুন) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাসষ্টান্ড সংলগ্ন বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৫নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক আপাং হাওলাদার গত বছরের জানুয়ারী মাসে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে মোঃ হাফিজুর রহমানকে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা হাফিজুর রহমানকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓