1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

রাঙ্গাবালীর বড়বাইশদিয়া যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

‘গ্রাম বাংলার পথ চলাচল হোক নিরাপদ’-এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলো পাকাকরণ, সেতু-কালভার্ট এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ জুন) বিকেলে উপজেলার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও রাঙ্গাবালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বড়বাইশদিয়া ইউনিয়ন অবহেলিত। ইউনিয়নটির যোগাযোগ ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক।বিশেষ করে বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো কাদায় একেবারে অচল হয়ে পড়ে, ফলে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।তারা আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেতু, কালভার্ট ও টেকসই বেড়িবাঁধ না থাকায় বর্ষায় বহু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। দ্রুত এসব অবকাঠামোগত উন্নয়ন না হলে এই জনপদ উন্নয়নের দিক দিয়ে আরও পিছিয়ে পড়বে।মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓