1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেছারাবাদে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৫ শিশু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রজ্জব আলী জামে মসজিদে টানা ৪০ দিন জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে ১৫ শিশু।রবিবার (৮ জুন) এইচ এন্ড কে ট্রাষ্টের উদ্যোগে রজ্জব আলী জামে মসজিদে চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়। জানা যায়, কয়েক দিন আগে এইচ এন্ড কে ট্রাষ্ট কতৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে, নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের রজ্জব আলী জামে মসজিদে এলাকার ৬ থেকে ১২ বছর বয়সী শিশুরা যদি টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার ৫২ জন শিশু নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন তাকবিরুল্লাহ সহ নিয়মিত নামাজ পড়ে প্রথম পুরস্কার হিসেবে ১৫ জনকে বাইসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ জনকে স্কুটি, তৃতীয় পুরস্কার হিসেবে ৪ জনকে মামপট, চতুর্থ পুরস্কার হিসেবে ৯ জনকে ছাতা ও পঞ্চম পুরস্কার হিসেবে ১০ জনকে ব্যাগ উপহার দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এস এম সাজেদুল আহসান আবু জাফর, আ ন ম জুলফিকার আলী খোকন, মোঃ হারুন অর রশীদ, মোঃ আদম আলী মিয়া, মাওলানা আরাফাত রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এধরণের আয়োজন সম্পর্কে এইচ এন্ড কে ট্রাষ্টের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং প্রথা বন্ধ করা ও শিশু-কিশোরদেরে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ। তাদের এধরণের উদ্যোগ চলমান থাকবে বলে যানান।
 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓