1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এবং রেলবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা’র সভাপতিত্বে ও আলমগীর হোসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক,সাবেক মেয়র ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম ও তার পত্নী ওয়াহিদা আলম মিতা,বিশেষ অতিথী হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিজানুর রশীদ,বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল বারী বেলাল,মোঃ গোলজার হোসেন, আব্দুল মান্নান,মোঃ রাহাত উল্লাহ, মোঃ ছানাউল্লাহ,মোঃ খোদাবক্স প্রামানিক, মোছাঃ জাহানারা বেগম,উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সোহেল রানা প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, আজীম বাবু কলেজ বাজার শিক্ষ ও বণিক সমিতির সভাপতি মোঃ আঃ রশিদ,সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ,পৌর ০১ (এক) নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভোলা বিএনপি নেতা মতিয়ার রহমান মতি,পৌর যুবদল নেতা মোবাশ্বির আজাদ,পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল, যুবদল নেতা আব্দুস সামাদ পিতলা,জিয়ারুল ইসলাম জিয়া প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা মানসম্মত শিক্ষার উন্নয়ন ঘটানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।বেশকিছু সাবেক শিক্ষার্থী স্কুল ও টিচারদের নিয়ে তাদের স্মৃতিচারণ করে।অনুষ্ঠানে, নাচ,গান, আনন্দ আড্ডা, খেলাধুলা, Rafael draw, ইত্যাদি এবং প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডলের মনোঞ্জ লালন সংগীত দর্শকদের মুগ্ধ করে তোলে। বহুদিনের বন্ধুত্বের পুরনো স্বাদ ও পুরনো স্মৃতি আঁকড়ে সাবেক শিক্ষার্থীরা একে অন্যকে আলিঙ্গন করে মুহুর্তের জন্য স্মৃতির জানালায় ফিরে যান।যা বিরল বলে অনেকে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓