1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের মতবিনিময় সভা পিরোজপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে কুপিয়ে জখম, প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন বিএনপি নেতা চপলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত রাজাপুরে ধানসিঁড়ির তীরে জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ গজারিয়ায় রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ কাউখালীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সোহেল মনজুর প্রতিমন্ত্রী হওয়ায় কাউখালীতে মিষ্টি বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রীসভাকে ছারছীনা পীরের অভিনন্দন গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেল সহ মেকানিক গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করাসহ সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে।বুধবার (১১ জুন) দুপুরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে সুকচাঁদকে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে পুলিশ।বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, গত ১০ জুন রাত পৌনে ১২টার সময় এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের সুকচাঁদ বিশ্বাসের বসত বাড়িতে ২-৩ জন লোকজন চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে। সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুকচাঁদ বিশ্বাসের বসত বাড়িতে পৌছানো মাত্র উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন্য পালানের চেষ্টা করে। পলায়নের চেষ্টা কালে কৌশলে সুকচাঁদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে আসামীর বসত বাড়ি থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, সুকচাঁদ আরোও স্বীকার করে যে, সে সহ পলাতক আসামীরা চোরাই মোটর সাইকেল কেনাবেচার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। সুকচাঁদ বিশ্বাস একজন মোটর সাইকেল মেকানিক। সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন জেলার চোরদের সাথে পরস্পর যোগসাজগে বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করিয়ে তার নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রি করে আসছে। বুধবার অভিযোগের প্রেক্ষিতে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓