1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে পিরোজপুর সদর উপজেলা ৩-১ গোলের ব্যবধানে পিরোজপুর পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।খেলার শুরুতে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এক মাদকবিরোধী র‍্যালি আয়োজন করা হয়, যাতে স্থানীয় ক্রীড়া সংগঠক, প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নাগরিকরা অংশ নেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেন ৬০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। অপরদিকে রানার্স আপ দল পায় ৪০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাত উপজেলার সভাপতি ও সদস্য সচিব সহ স্থানীয় ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।খেলা শেষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। দর্শকদের বিপুল উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓