1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

পিরোজপুরে প্রবীন নির্যাতন প্রতিরোধ সচেতনাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিবেদক :

পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীন নির্যাতন প্রতিরোধ সচেতনাতা উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে। HAD– BMZ এর সহযোগিতায় এরং রিক’র ISIGOP প্রকল্পের আয়োজনে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সাহসী হোন, আত্মমর্যাদার সাথে প্রবীণ বয়সকে গ্রহণ করুন”। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনর রশিদ, বিশেষ অতিথি জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হাই মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু, প্রকল্প কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসেন।

প্রবীন শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং পিরোজপুর প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্নার সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজামান নাসিম আলী, কৃষি ব্যাংকের সাবেক জি এম ফিরোজ খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, রিকের জোনাল ম্যানেজার মো এমদাদুল হক, প্রবীন নেতা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান (বীর প্রতিক), যুব সদস্য ফারজানা মিম। এর আগে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালি সড়ক অতিক্রম করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓