1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত

গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ ৪

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় বোয়ালিয়া সুইচঘাট এলাকায় একটি মাছ ধরার ইঞ্জিনচালিত ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মালিকসহ চারজন জেলে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে হাজীর বরফকলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হলেও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দগ্ধ জেলেরা হলেন- ট্রলার মালিক হাসান খাঁ (৩৮), রিয়াজ হাওলাদার (৪৫), মোতালেব (৩৫) ও ইউসুফ (৩০)। তাদের মধ্যে তিনজনের বাড়ি বাউফলের কালাইয়া ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামে এবং একজন গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের মুজিবনগরের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বোয়ালিয়া খালে ট্রলারটি নোঙর করা ছিল। বৃহস্পতিবার সকালে বরফ তুলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ট্রলারে চা তৈরির জন্য গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রলারের কাঠের পাটাতন ভেঙে যায়। এতে ট্রলারে থাকা আট জেলের মধ্যে চারজন আহত হন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দুইজনের শরীরের প্রায় ৬০ শতাংশ ও একজনের ২৫ শতাংশ পুড়ে গেছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, এ ঘটনায় আহতদের আবেদনের প্রেক্ষিতে সরকারিভাবে সহায়তা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓