1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে কৃষি পূনর্বাসন সহায়তায় বৃক্ষরোপন কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, বীজ, জৈব সার ও উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস এর সঞ্চালনায় চারা বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, কৃষি পূনর্বাসন সহায়তায় খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, বিভিন্ন প্রজাতির গাছের চারা, গ্রীস্মকালীন শাক সবজির বীজ, উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও উপকরণ বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলার ৫ টি ইউনিয়নের ৪২০ জন কৃষকের মাঝে ২১ শত নারকেল গাছের চারা, জৈব সার ও উপকরণ বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নের ৪২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ২১ শত উন্নত জাতের নারিকেলের চারা, জৈব সার ও উপকরণ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি নারিকেল উৎপাদনও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓