1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

গলাচিপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যতে রহস্যের সৃষ্টি

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মহিলা হাফিজিয়া মাদ্রাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল আক্তার (৯) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. আলী আকবরের মেয়ে। শনিবার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরে মদিনা মডেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার কর্তৃপক্ষ সাপের দংশনে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানালেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে জানা যায়।নিহতের সহপাঠী মারজানা জানান, আনুমানিক ১ বছর আগে এ মাদ্রাসায় সে ভর্তি হয় এবং সম্পর্কে আমার চাচাতো বোন। গতরাত ১০ টার দিকে আমরা ঘুমাতে যাই। ভোর রাতে জান্নাতুল হাতে প্রচণ্ড ব্যথা করে জানালে আমি তাকে হাত চেপে দিতে চাইলে সে নিজেই হাত মালিশ করে। এরপর সে তার ব্যবহৃত ট্রাঙ্কের সঙ্গে তার হাত পিটাতে থাকে এবং কিছুক্ষণ পরে শান্ত হয়। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষিকা মোসা. জান্নাতুল ফেরদৌস আমাদেরকে ফজরের নামাজের জন্য ডাকলে আমরা উঠলেও জান্নাতুল ওঠে না। পরে শিক্ষিকাকে জানালে সে তাকে তুলে তার রুমে নিয়ে যায়। এরপর তার মুখে পানি দিলে তা বাইরে গড়িয়ে পড়ে যায় এবং অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে। পড়ে তাকে ওখান থেকে উদ্ধার করে মাদ্রাসা পরিচালক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মাদ্রাসা পরিচালক মাসুদুর রহমান বলেন, সাপের দংশনে শিক্ষার্থীর মৃত্যু হতে পারে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓