1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে ভেজাল ঘি বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ভেজাল ঘি বিক্রির অভিযোগে আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডার ব্যবসা প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার উত্তর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শামীম আহমেদসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা জানান, আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডার নামক প্রতিষ্ঠানের ঘি ল্যাব টেস্ট করা হয়। সেই ল্যাব টেস্টের ফলাফলে ঘিয়ে ভেজাল পাওয়া যায়। এছাড়াও ঘি এর বিএসটিআইয়ের কোনো অনুমোদন ও লেবেল নেই। এই অপরাধে নিরাপদ খাদ্য আইনে আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডার নামের ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চিত্তকুন্ডুকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শামীম আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, কাউখালী উপজেলার বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান থেকে হলুদ, মরিচের গুঁড়ো ও ঘি সংগ্রহ করে তা ভ্রাম্যমাণ ল্যাবে টেস্ট করা হয়। সেই ল্যাব টেস্টের ফলাফলে আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডারের ঘিয়ে ভেজাল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓