1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

নাজিরপুরে সমবায় সমিতির নামে গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও, ভুক্তভোগীদের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

সমবায় সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে একটি প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।জমা টাকা ফেরত পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। সোমবার (২৩শে জুন)দুপুর ১২টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে ভুক্তভোগী গ্রাহকবৃন্দ।নাজিরপুর উপজেলায় ২০১৭ সালে সমবায় সমিত দিয়ে নিবন্ধন নিয়ে কাজ শুরু করে স্বদেশ সঞ্চয় ও ঋণ দেয়া সমবায় সমিতি। এরপরে নিউ স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং খেজুরতলা শ্রমজীবী সমবায় সমিতি এই তিনটি সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সুমন মন্ডল নামে এক প্রতারক। সুমন মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার কাছ থেকে গ্রাহকদের টাকা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা।মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকরা বলেন দীর্ঘদিন ধরে এসব সমিতিতে তারা টাকা জমা রাখছিল। কিন্তু দীর্ঘদিন ধরে টাকা রাখার পরে টাকা ফেরত নিতে গেলে শুরু হয় সুমনের তাল বাহানা। বছরে পর বছর পিছনে ঘুরেও টাকা না পেয়ে নিরুপায় হয়ে তারা প্রতিবাদে রাস্তায়। তাদের টাকা ফিরে পেতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ঝুমুর মজুমদার, সানি শেখ, কবিতা হালদার, আরতু হালদার, সুজিত মজুমদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓