1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাঙ্গাবালীতে সাগর থেকে ফিরে ট্রলার ঘাটে জেলে নিখোঁজ

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

সাগর থেকে মাছ ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে এসে ট্রলার ভেড়ানোর সময় বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে গিয়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সিরাজ খান।জানা গেছে, পাঁচ দিন আগে সমুদ্রে মাছ ধরতে যায় চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের এই জেলে ট্রলারটি। মাছ ধরা শেষে সোমবার সকাল ৯টার দিকে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জেলে আল-আমিন নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শী জানান, রশি দিয়ে ট্রলারটি ঘাটের সঙ্গে বাঁধার জন্য নামতে গিয়ে পন্টুনে পা পিছলে পড়ে মাথায় আঘাত লেগে ঘাট সংলগ্ন নদীতে পড়ে যান নিখোঁজ জেলে।নিখোঁজ জেলের সহকর্মীরা জানান, ঘটনার পরপর তাৎক্ষণিক জেলেরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে জেলে উদ্ধারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয় মানুষজন।এ ব্যাপারে রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা উদ্ধার অভিযান করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓