1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

গজারিয়া ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ১২ কেজি গাঁজাসহ ২ নারীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, কুমিল্লার কোতোয়ালি থানার মুরাদপুর গ্রামের মৃত চারু মিয়ার মেয়ে রুনু আক্তার সোহানা (৩৭)ও তার খালাতো বোন গর্জনখোলা গ্রামের আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০)।গজারিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টা দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাস এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে পুলিশ। তিনটি প্লাস্টিকের ব্যাগে কালো রঙের স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল গাঁজা গুলো।ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এর আগেও তারা কুমিল্লায় মাদক মামলায় আটক হয়ে ছিল। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারো মাদক ব্যবসার সঙ্গে জড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓