1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানা অনিয়ম, ভুক্তভোগীদের হয়রানি ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২৩ জুন) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে অভিযোগ পর্যালোচনার জন্য নির্বাচন অফিসের নথিপত্র সংগ্রহ করে দুদক।অভিযানে তিন সদস্য বিশিষ্ট দুদক টিমের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন।‎দুদক সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের সেবা প্রদানে অনিয়ম ও সেবা প্রদানের জন্য অতিরিক্ত অর্থ আদায়সহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে জেলা নির্বাচন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়।এ সময় গ্রাহকদের করা অভিযোগের পর্যালোচনা করার জন্য নির্বাচন অফিস থেকে নথিপত্র সংগ্রহ করা হয়।এছাড়া নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক টিম।অভিযানের বিষয় পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, দুদকের একটি টিম দুপুরে আমাদের এখানে আসেন। এ সময় তারা আমাদের এখানকার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেছেন।তবে কোন অনিয়ম তারা পায়নি।এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ভুক্তভোগীদের কিছু অভিযোগের ভিত্তিতে আমরা জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে একটি অভিযান পরিচালনা করেছি।অভিযোগ পর্যালোচনার জন্য সেখান থেকে কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র পর্যালোচনা করে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓