1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, ফাইল ও পানি বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

সারাদেশের ন্যায় পিরোজপুরেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।বৃহস্পতিবার (২৬শে জুন )সকালে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলম ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে ছাত্রদল নেতৃবৃন্দ। শুধু শিক্ষার্থীরাই নন, তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্যও ছায়াযুক্ত বসার স্থান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। যা প্রশংসিত হয়েছে অভিভাবক ও সাধারণ শিক্ষানুরাগী মহলে।পরীক্ষার্থীরা এই অনাকাঙ্ক্ষিত ভালোবাসা পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, পরীক্ষার আগে এই ধরনের সহযোগিতা ও মনোবল বৃদ্ধির কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সিনিয়র সহ-সভাপতি রেহান শেখ রাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, দপ্তর সম্পাদক খালিদ হাসান, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি, সহ-সভাপতি মাহিন মোল্লা, মো. সাব্বির, দিনার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল খান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মুন্না সহ জেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই, পরীক্ষার পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল থাকুক। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে ভবিষ্যতেও ছাত্রসমাজ ও সাধারণ মানুষের পাশে থাকব এবং সকল সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব। স্থানীয় শিক্ষকমহল ও অভিভাবকেরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓