1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৩৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির কাউন্সিল উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ জুন) সকালে শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির আয়োজনে জোলাগাতী মুসলিম হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ।এর আগে বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির।শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিপাহী এর সঞ্চালনায় উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, জেলা বিএনপির সদস্য মোঃ জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা, জিয়াউল হাসান নিক্স, গিয়াস উদ্দিন অলি, বাহাউদ্দীন পলিন, লিয়াকত আলী তালুকদার প্রমুখ। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক পদে শাহ আলম সিপাহী ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী বেলায়েত হোসেন নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓