1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে গোলাপ জলে গোসল করে স্বেচ্ছায় রাজনীতি ছেড়েছেন এক আওয়ামী লীগ নেতা

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬৭৭ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনীতে গোলাপ জলে গোসল করে স্বেচ্ছায় রাজনীতি ছেড়েছেন এক আওয়ামী লীগ নেতা। তার নাম আলী হোসেন মৃধা (৪৮)।শনিবার দুপুরে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামের নিজ বাড়ির উঠানে গ্রামবাসীর উপস্থিতিতে গোলাপ জলে গোসল করেন এ আওয়ামী লীগ নেতা।তিনি বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।একই সঙ্গে তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।তিনি ডেকোরেটর ব্যবসা করে আসছেন। এ আওয়ামী লীগ নেতা চূড়াইন গ্রামের প্রয়াত আব্দুল খালেক মৃধার ছেলে।দুপুর ১ টার দিকে গোসল সেরে তিনি সাংবাদিকদের জানান, তিনি মুলত একজন ডেকোরেটর ব্যবসায়ী।২০১৬ সালে তিনি রাজনীতির সঙ্গে জড়িত হন।সে সময় তিনি বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।এরপর তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন একবার।তিনি বলেন,গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমার বোধদয় হয়েছে।অনেকে পালিয়ে গেলোও আমি গ্রামে থেকে গেছি।আমি কোনো অনিয়ম ও বিতর্কের সঙ্গে ছিলাম না।আমি আর রাজনীতি করবো না,আর আওয়ামীলীগও করবো না। আমি ব্যবসা নিয়ে থাকতে চাই

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓