1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬ বছর পর আগামীকাল মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (৮ জুলাই) পৌর বিএনপির আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে সম্মেলনস্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসাহ-উদ্দীপনা। পৌর বিএনপির সদস্য পদ যাচাই-বাছাই কে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের সাত জন আহত হয়। বিএনপির এক অংশের অফিসে ককটেল হামলার ঘটনাও ঘটেছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ নির্বাহী কমিটির সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।পৌর বিএনপি’র সভাপতি পদ নাজমুল কামাল মুন্সি, জসিম ফরাজী,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান, অহিদুজ্জামান মিল্টন, মোঃ দুলাল,আবু মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিয়াজুল হক,শাহিন রেজা প্রতিদ্বন্দীতা করবেন।পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবির বলেন , সম্মেলন সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। পৌর বিএনপির ইতিহাসে এটি সেরা সম্মেলন হবে। সম্মেলনে শত শত নেতা-কর্মী অংশ নেবেন। এর মাধ্যমে ত্যাগী নেতাদের নেতৃত্বে আনা হবে।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধা বলেন, মাঠপর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে।সম্মেলন সফল করতে ইতিমধ্যে তাঁরা সব সাংগঠনিক কাজ শেষ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓