1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :


‎পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ ১৬ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে মোঃ ফরিদ আহম্মেদ সভাপতি ও আঃ রাজ্জাক হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। উপজেলার চারটি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিলের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন,সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান ও সাইদুল ইসলাম কিসমত,এ্যাড আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লীন,ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সোহেল মঞ্জু সুমন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓