1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গলাচিপায় চাল বিতরণে অনিয়ম প্যানেল চেয়ারম্যানসহ আটক- দুই

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে গত ১৪ জুলাই দুস্থ ও সুবিধা বঞ্চিত মহিলাদের ২০২৩/২৪ অর্থ বছরের আওতায় জানুয়ারি ২০২৫ থেকে জুন পর্যন্ত মাসে ৩০ কেজি হারে ৬ মাসে ১৮০ কেজি চাল বিতরণ করা হয়।বাংলাদেশ সরকারের ভিডব্লিউবি চক্রের খাদ্যশষ্য বিতরনে প্যানেল চেয়ারম্যান মোঃ নাসিরউদ্দিন ও তার সহযোগী মোঃ ইছাহাক মোল্লা মিলে অসহায় ও দুস্থদের কাছ থেকে অবৈধ ও বেআইনি ভাবে ৩ শত টাকা করে উত্তোলন করেন।বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী জানতে পেরে এবং তথ্য ও প্রমান সহ তাদেরকে আটক করে গলাচিপা থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোহেবুল্লাহ বাদী হয়ে থানায় মামলা রুজু করেন। আসামীদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন,  চিকনিকান্দি ইউনিয়নে দুস্থ, অসহায়দের চাল বিতরণ প্রোগ্রামে  কয়েকজন ভুক্তভোগী ইউনিয়ন পরিষদে গিয়ে প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনের কাছে তাদেরকে কার্ড দিবে এই মর্মে ৩০০/ করে টাকা তোলে যা চাইতে গেলে সে অস্বীকার করে।তখন সেখানে  বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। ঠিক ঐ মুহূর্তে গলাচিপা সেনাবাহিনীর একটি টহল দল ঐ এলাকায় ছিল এবং তখন তারা সেনাবাহিনীর কাছে সহয়তা চাইলে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয় এবং প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনসহ তার সহযোগী মো: ইসহাককে আটক করেন।পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচিব বাদী হয়ে গলাচিপা থানায় একটি এজাহার দাখিল করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓