1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর লাইট সংযোগের বৈদ্যুতিক তার চুরি

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রীর (বেকুটিয়া সেতু) সেতুর লাইট সরবরাহের তার একটি সংঘবদ্ধ চোরের দল কেটে চুরি করে নিয়ে গেছে।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে সেতুর বেকুটিয়া অংশে চোরের দল আণ্ডারগ্রাউণ্ড কানেটিং এর ৪০০ মিটার বৈদ্যিুতিক লাইনের তার চুরি করে নিয়ে যায়। ফলে বেকুটিয়া সেতু ও এপ্রোচ সড়ক রাতে আলোহীন অবস্থা বিরাজ করছে। এতে রাতের বেলা সেতু পারাপারে নিরাপত্তার ঝুঁকি দেখা দিয়েছে। পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানাগেছে, শুক্রবার দিবাগত রাতে সংঘবদ্ধ একদল চোরচক্র কঁচা নদীর বেকুটিয়া সেতুর কাউখালী অংশের বৈদ্যতিক লাইনের আনুমানিক ৪০০ মিটার তার কেটে নিয়ে যায়। এতে শুক্রবার রাত থেকে সেতু ও এপ্রোচ সড়কে বৈদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেতুটি রাতে আলোহীন হয়ে পড়ায় রাতে চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়ায় বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারি প্রকৌশলী মো. রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার মধ্য রাতে সেতুটি আলোহীন হয়ে পড়ে। এ সংবাদ পেয়ে সড়ক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন ফোর টেন আরএম মানের ৪০০ বৈদ্যুতিক তার কেটে নিয়েছে সংবদ্ধ চোরচক্র। ফলে সেতুটি ও এপ্রোচ সড়ক রাতে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ-চীন মেত্রীর বেকুটিয়া সেতুটি চীনা কোম্পানী নির্মাণ করেন। বিদ্যুত লাইনের কেবল থেকে সকল যন্ত্রাংশ চীনের তৈরী। খুব উন্নত মানের বৈদ্যুতিক তার চীন থেকে আনা হয়েছে।এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর তার চুরির বিষয়টি সড়ক ও জনপদ বিভাগ থেকে অবগত হয়েছি। রাতে আলোহীন সেতুর নিরাপত্তার বিষয়ে পুলিশের টহল জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓