1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গজারিয়ায় নৌ চাঁদাবাজকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা চাঁদাবাজির অভিযোগে এক নৌ চাঁদাবাজকে নৌ যানসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় গ্রামবাসী। আটককৃত ঐ চাঁদাবাজ এর নাম শাকিল(৩০) গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের মো:ওহাব মিয়ার এর ছেলে।এ সময় চাঁন বাদশা ও ইব্রাহিম নামে আরও দুই চাঁদাবাজ কৌশলে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনা’র শাখা নদী থেকে ঐ যুবককে চাঁদাবাজির কাজে ব্যবহৃত নৌ যানসহ আটক করে স্থানীয় গ্রামবাসী,পরে তাকে আড়ালিয়া ষ্টান্ডে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। জানা যায়,দীর্ঘদিন যাবৎ উপজেলাধীন বালুয়াকান্দী ইউনিয়ন এর মেঘনা নদীর শাখা নদীর নির্মাণধীন আড়ালিয়া-হরিপুর ব্রীজ এলাকায় ইঞ্জিল চালিত ছোট ট্রলারের মাধ্যমে নৌ যান শ্রমিকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র।চক্রটির অত্যাচার অতিষ্ঠ ছিল এ পথে চলাচলকারী নৌ শ্রমিক’রা।স্থানীয় গ্রামবাসীদের মধ্যে রহিম বাদশা জানান, দীর্ঘদিন যাবৎ এই চক্রটা চাঁদাবাজি করে গ্রামের সাধারণ মানুষের নামে চাঁদাবাজির মিথ্যা অপবাদ দিয়ে আসছে,আজ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজি করার সময় এক জনকে আটক করলেও আরও দুইজন কৌশলে পালিয়ে যায়।এ সময় স্থানীয় ইউপি সদস্য মো:মিছির আলী বলেন,এই চাঁদাবাজদের যন্ত্রনায় অতিষ্ঠ গ্রামবাসী,আমরা এই চক্রের বাকি সদস্যদের দ্রুত আটকের দাবি জানাই।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ঐ যুবককে থানায় নিয়ে আসে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓