1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

পিরোজপুরে মেয়ে হত্যার বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী হত্যার বিচারের দাবিতে অটোরিক্সা চালক পিতার সংবাদ সম্মেলন।সোমবার (২১ জুলাই) জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেয়ের হত্যা সংক্রান্ত নির্মম পরিনতির কথা সহ আসামীদের বিভিন্ন অপরাধের কথা তুলে ধরেন কামরুজ্জামান শেখ।সংবাদ সম্মেলনে কামরুজ্জামান শেখ বলেন, নাজিরপুর উপজেলার স্হানীয় মাদ্রাসায় পড়ুয়া আমার মেয়ে কামরুল নাহার আখি (১৬) হত্যার ন্যায় বিচার চাই। আমার মেয়েকে ২০২০ সালে ২ সেপ্টেম্বর রাতে আসামী রাসেদুল খন্দকার, এনামুল হক লিটন শেখ ও রাকিব খান বাবুসহ ৩ জন আমার বাসায় এসে বলে, তোমার মেয়ের সাথে রাসেদুলের প্রেমের সম্পর্ক আছে, বিয়ে দিতে হবে, তা না হলে তুলে নিয়ে বিবাহ দিব। এসময় ভয়ভীতি ও হুমকি দিয়ে লিটন শেখ মেয়ের বাবাকে বলে, তোর মেয়ের অশ্লিল ভিডিও ধারণ করে রাখা আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সব ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। এ অজুহাত দেখিয়ে ক্ষিপ্ত হয়ে পরিবারকে অশ্রাব্য গালিগালাজ করে।একপর্যায়ে আসামীরা ঘরে এসে আমার মেয়েকে গালে চড়-থাপ্পর মারে। পরে আমরা যেযার মতো রাতে ঘুমাতে যাই। পরের দিন ৩ সেপ্টেম্বর সকালে তার মা পুকুর ঘাট থেকে এসে ঘরের চালের সাথে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পায়।এ ঘটনায় ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর বাদী হয়ে কামরুজ্জামান শেখ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেছেন (যার মামলা নং- এম.পি ৮৬/২০ নাজিরপুর)। পিরোজপুর আদালত ও নাজিরপুর থানায় আসামীদের বিরুদ্ধে সন্ত্রাসীমূলক ও প্রভাব বিস্তারের একাধীক মামলায় রয়েছে। মামলার বাদী গণমাধ্য কর্মীদের জানান আসামীরা জামিনে বেড় হয়ে বিভিন্ন ভাবে হয়রানী ও সেল ফোনে ভয়ভিতী ও হুমকি দিয়ে যাচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে আসামী এনামুল হক লিটনের সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে এ বিষয়ে কিছু বলবো না সরাসরি এসে বলেন।নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের বিভিন্ন অপরাধ সম্পর্কে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓