1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গলাচিপায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা সরকারি কলেজে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্থানীয় গরীব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ৬ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সলমন ইবনে এ রউফ, এনডিসি, পিএসসি। চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ১০জন অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল ক্যাম্পটিতে।এছাড়া, একদিনে প্রায় চার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গলাচিপার জনগণের জন্য এরকম চিকিৎসা সেবা সম্প্রসারিত হলে এ অঞ্চলের দরিদ্র, অসচেতন জনগোষ্ঠীর আরো উপকৃত হবে।সেনাবাহিনী থেকে জানান, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা আরও জানান, ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবেই এ ধরনের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, এ ধরণের মানবিক ও মহতী উদ্যোগ। আর্থিক অসচ্ছল থাকায় এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সেনাবাহিনীর প্রতি মানুষের অত্যন্ত আস্থা বিশ্বাস আছে। সেই বিশ্বাসের আলোকে অনেক রোগী এখানে চিকিৎসা নিতে এসেছেন।গলাচিপার মানুষের জনগণের জন্য এরকম চিকিৎসা সেবা সম্প্রসারিত হলে এ অঞ্চলের দরিদ্র,অসচেতন জনণগোষ্ঠী আরো উপকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓