1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে কলেজে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শোকর‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা রোভার।শনিবার (২৬ জুলাই) সকালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোকর‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়।র‌্যালি শেষে সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, জুলাই-আগস্টের এই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক সাহসী অধ্যায়। তরুণ সমাজকে এই ইতিহাস জানতে হবে, বুঝতে হবে এবং সেই চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। রোভার স্কাউটদের এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।আলোচনা সভায় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল প্রমুখ।আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন ও সমাজসচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓