1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

নেছারাবাদে শিক্ষার্থীদের মাঝে এসইডিপির পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজন ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম এবং শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুর রহমান খান প্রমুখ।এ সময় মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ১৯ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ও উচ্চ মাধ্যমিকের ১৬ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓