1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা, মালিখালী ও শাখাঁরীকাঠী ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।নাজিরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও শাখারিকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে ও বিএনপির যুগ্ম আহবায়ক মো. তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনমত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপির সদস্য এম. আনোয়ারুল ইসলাম পলাশ, নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মিজানুল রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম মাজেদুল কবীর রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান শরীফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, মো. তাওহীদুল ইসলাম ফরাজী, ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব মো. তারেক আবদুল্লাহ বাপ্পি প্রমুখ।সমাবশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। তারা আরও বলেন, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓