1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই শহিদদের স্মরণে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের বীর শহিদদের স্মরণ এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় (কিবি) শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে ছাত্রদল। এতে ছাত্রদল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

ছাত্রদল নেতা মো. মাশরাফি মর্তুজা বলেন,“বৈষম্যবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় কিশোরগঞ্জের মানুষ স্বৈরাচারী সরকার পতনের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সেই আন্দোলনে আমরা হারিয়েছি আমাদের ১৮ জন সাহসী ভাইকে। তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ আমরা বৃক্ষরোপণের মাধ্যমে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”ছাত্রদলের আরেক নেতা অনিক হোসেন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথম রাস্তায় নেমে আসে, যার ঢেউ ছড়িয়ে পড়ে স্কুল, কলেজ ও সাধারণ মানুষের মাঝে। ১৮ জন শহিদের রক্তে রঞ্জিত হয়েছে আমাদের ভূমি। তাদের আত্মত্যাগে আমরা পেয়েছি সাহস ও প্রেরণা। এই ঋণ কোনোদিন শোধ হবার নয়। তাই আজকের এই কর্মসূচি তাদের স্মৃতিকে জাগ্রত রাখার প্রতীক।”বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাজ্জাদুল করিম, আরাফাত হোসেন, মো. ইয়ামিন, শাকিল মিয়া এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓